Wednesday , 13 July 2022 | [bangla_date]

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় নির্মল কর্মকার (৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মরিচপাড়ার বাসিন্দা মো: জীবন হোসাইন (২২) এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, বুধবার শীবগঞ্জ বাজারের জীবনের পিতা আব্দুল কাইয়ুমের চায়ের দোকানে নির্মল কর্মকার চা খেতে যান। সেখানে ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ গ্রামের খতিবরের ছেলে জয়নাল চা খাচ্ছিলেন। এমন সময় একাধিক বিয়ের কথা উঠলে নির্মল মুসলমান ধর্ম ইসলাম ও নবীজী (সাঃ) কে জড়িয়ে কটুক্তিকর মন্তব্য করে। জয়নাল প্রতিবাদ করলে নির্মল তাকে চর-থাপ্পর মারে। এ সময় জীবন ও তার পিতা প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নির্মল। বিষয়টি ঐ চায়ের দোকানে থাকা মানুষজন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে তারাও প্রতিবাদ করে। এ সময় বাজারে হাজারও মানুষের সমাগম হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মোস্তাক আহমেদকে বিষয়টি জানালে তিনিও সেখানে হাজির হন। পরে পরিস্থতি বেগতিক হলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে সে ঠাকুরগাঁও জেলহাজতে রয়েছে। সে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ কামরপাড়া গ্রামের নরেশ কর্মকারের ছেলে। মামলায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভ’তিতে প্রতিহিংসা বশত ও হিংসাত্বক মূলক বিদ্বেষ ছাড়নোর উদ্দেশ্যে ধর্মীয় অনুভ’তিকে আঘাত দান সহ অবমাননা করে বক্তব্য প্রদান ও মারপিট করে ভয়ভীতি হুমকী প্রদর্শনের অভিযোগ আনা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৩-৪ গোলে দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও এর জয়লাভ

পঞ্চগড়ে সাত হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য  নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

রাণীশংকৈলের তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা দিনাজপুরের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই

পীরগঞ্জে আওয়ামীলীগের কর্মী সভা

বীরগঞ্জে ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ক আলোচনা সভা

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা