Saturday , 16 July 2022 | [bangla_date]

পঞ্চগড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন

পঞ্চগড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি\ আকাশে মেঘ দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামল। কিন্তু কিছু এলাকায় সামান্য বৃষ্টির পরই মেঘ কেটে যাচ্ছে। আবারও শুরু হচ্ছে প্রচন্ড রোদ। পঞ্চগড়ে এ অবস্থা চলছে প্রায় দুই সপ্তাহ ধরে। এরই মধ্যে কড়া রোদের সাথে প্রচন্ড তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। লোডসেডিং আগের চেয়ে অনেক কমে এলেও বাইরের তাপদাহের কারণে বৈদ্যুতিক ফ্যানের বাতাসও গরম লাগছে। ভারী বৃষ্টিপাত না হলে এই অবস্থার উত্তরণ হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।
বর্ষার শুরুতে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছিল পঞ্চগড়ে। গত ২ জুলাই দেশের মধ্যে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। পরদিন ৩ জুলাই ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তারা। এর পরের ১২ দিনে গতকাল শুক্রবার পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আকাশে মেঘ জমলেও বৃষ্টি না হওয়ায় তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষজন। মাঝে মধ্যে সূর্য মেঘে ঢাকা পড়লেও তীব্র গরমে কোন ভাটা পড়েনি। প্রচন্ড গরমের কারণে ঈদের পরও প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। আর যারা প্রয়োজনে বাইরে বের হয়েছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

পঞ্চগড় ১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের নীরবতা

পাট চাষীদের কর্মশালা

পাট চাষীদের কর্মশালা

উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করছে ——হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে ২জনের মৃত্যু!

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

পীরগঞ্জে ৬ শ দুস্থদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রেিতরাধ পক্ষ‘২২ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদের সংবাদ সম্মেলন