Wednesday , 27 July 2022 | [bangla_date]

পঞ্চগড়ে মায়ের সাথে পুকুরে জাগ দেয়া পাটে আঁশ ছড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আব্দুর রাহিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের অমরখানা বোদা পাড়া গ্রামের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু রাহিন ওই গ্রামের ফজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে শিশু রাহিন তার মা দিপালী বেগমের সাথে পুকুরে জাগ দেয়া পাটের আঁশ ছড়াতে যায়। এ সময় রাহিন পুকুরে পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে শিশু রাহিন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে রাহিনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত-২

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে  গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

কাহারোলে অবৈধ দখলকৃত খাস জমির ধান কর্তন করলেন উপজেলা প্রশাসন

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

​দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৯৮ জনের মৃত্যু

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে মনোনয়ন বৈধ হওয়া আওয়ামী লীগের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেলেন চশমা প্রতীক

ইউএস বাংলা কর্তৃপক্ষের অনিয়মে ক্ষোভ প্রকাশ এজেন্সি মালিকদের!