Thursday , 28 July 2022 | [bangla_date]

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু  করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

পঞ্চগড় প্রতিনিধি\ ‘এসো বঙ্গবন্ধুকে জানি, বাংলাদেশকে জানি’ শ্লোগানে পঞ্চগড়ে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা জাগিয়ে তুলতে ব্যতিক্রমী এক কর্মসূচি শুরু করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় উপজেলার আমলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি। এ সময় আমলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনসহ সহকারী শিক্ষকগণ ও হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শিশুদেরকে দেশের সেবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও ত্যাগের কথা মনে করিয়ে দেন সংগঠনের সদস্যরা।
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের শিশু বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার মিম লুসি বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে নিয়ে ভাবতেন, দেশের সেবায় কাজ করেছেন, যেভাবে দেশকে স্বাধীন করেছেন এগুলো প্রত্যেক শিশুর জানা দরকার। তিনি আরও বলেন, আর কদিন পরেই আমাদের শোকের মাস শুরু হচ্ছে। এই মাসে স্বপরিবারে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি সাথে বাংলাদেশকেও হত্যা করা হয়েছিলো। আজকের প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর মত খাঁটি দেশপ্রেমিক হয়ে ওঠে, প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর মত অসাম্প্রদায়িক চেতনার মত গড়ে উঠে, প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের ঘৃনা করে আমরা এমন চেতনা প্রত্যেক শিশুর মধ্যে জাগিয়ে তুলতে চাই।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা ও মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়। এসময় তিনি বলেন, দেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ ও অবদান ছিল তা প্রত্যেক শিশুর মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর চেতনার বাংলাদেশ গড়তে হবে। এ জন্য শিশু-কিশোরদের এগিয়ে আসতে হবে। কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ইছামতি নদী ভাঙনে হুমকির মুখে নলবাড়ী উচ্চ বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষার্থী-অভিভাবকদের

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

বীরগঞ্জে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাহারোলে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্য চাষী মাঠ দিবস অনুষ্ঠিত

আটোয়ারীতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা প্রদান

আটোয়ারীতে ৪র্থ দফা অবরোধে সতর্ক অবস্থানে আইনশৃংখলা বাহিনী

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর সম্ভাবনার দাঁড় খুলতে শুরু করেছে

পার্বতীপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী নাজিম গ্রেফতার

বীরগঞ্জে ভর্তি কাজে রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রম

বুধবার থেকে অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা