Saturday , 23 July 2022 | [bangla_date]

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

“নৃত্যে তোমার মুক্তির রুপ, নৃত্যে তোমার মায়া- বিশ্ব তণুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া” এই ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশের অহংকার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে রবী ঠাঁকুরের এই প্রথম নৃত্য নাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেছে।
চিত্রাঙ্গদার চরিত্রে ছিলেন রওনক আরা হক নিপা, গুহরাত, নূবাহ, অগ্নিলা, মোঃ নাজির মাহফুজ লিমন, পাম্পন, পিংকি, সৃষ্টি, মাইমুনা, রীতি, দীপান্বিতা, মামিতা, আদ্রিতা, ইফতেখার চানু, মাসুম, কঙ্গন, বিজয়।
গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে অগ্নিলা নৃত্য নিকেতনের প্রযোজনায় নবরূপীর সহযোগিতায় ও রওনক আরা হক নিপার পরিচালনায় রবী ঠাঁকুরের এই প্রথম নৃত্য নাট্য চিত্রাঙ্গদা পরিবেশিত হয়।
এর আগে অনুষ্ঠানে শিশু শিল্পীদের উদ্বোধনী নৃত্য দর্শক নন্দিত করে। শিশু শিল্পিরা ছিলেন অদ্রিকা, অগ্নিলা, আরিশা, অর্পা বানাপশা, সম্পূণার্, সৃজনা, ভাগ্যশ্রী, নাতাশা প্রিয়ন্তি, রাইয়া, রাজশ্রী, কৃত্তিকা, তাথৈই, সায়ন্তিকা ও সোহানা।
মঞ্চ ও আলোক পরিকল্পনায়-নয়ন বার্টেল, মঞ্চ নির্মানে-বর্ণ প্রডাক্টশন হাউস, পোশাক পরিকল্পনায়- রওনক আরা হক নিপা, পোশাক নিমার্ণ- মোসাঃ মাসুদা খাতুন ও সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অগ্নিলা নৃত্য নিকেতনের সভাপতি মোঃ শামীম কবির অপু।
গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নৃত্য নাট্য চিত্রাঙ্গদা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্ব মোড়লদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অহংকার পদ্মা সেতুর নির্মাণ বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে দিনাজপুরে আর কোনো সংগঠন এ ধরনের অনুষ্ঠান করেনি। সে কারণে আমি অগ্নিলা নৃত্য নিকেতনকে ধন্যবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের প্রশিক্ষণের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করা হবে।
অগ্নিলা নৃত্য নিকেতনের সহ-সভাপতি রেজভিন সারমিনাজ ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সুজন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, রাজ দেবত্য এস্টেষ্টের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ঠাকুরগাঁয়ের রাহাত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

চিরিরবন্দরে উপ-নির্বাচনে ধানেরশীষের প্রার্থীর বিজয়

নিবন্ধিত ব্যক্তিরা ক্রমানুসারে হজে যেতে পারবেন

বিএনপি’র আহুত সমাবেশে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বলাকা সিনেমা হলটি এক সময় রমরমা চলছিল, এখন ডায়াগনস্টিক সেন্টার বানাচ্ছে

ঘোড়াঘাটে কলেজ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক গ্রে’প্তার

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী