Saturday , 30 July 2022 | [bangla_date]

পীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি-জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন

পীরগঞ্জ(ঠাকুরগাও) জেলা প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্থানের প্রায় ১৯টির মত পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে দুবৃত্তরা কবর খুড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে। স্থানীয়রা জানায়, রাতের আধারে পীরডাঙ্গী গোরস্থানের পুরাতন কবর কে বা কারা খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন বলে এলাকাবাসী ধারনা করছেন।
যাওয়ার সময় তারা তাদের পরণের কিছু কাপড় গোরস্তানে ফেলে গেছেন। বিষযটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠাকুরগাও জেলা প্রশাষক মাহাবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন ১৯টির মত পুরাতন কবরের মাটি খুড়া ও ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কি হয়েছে-এখন পর্যন্ত পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের জন্য পুলিশ সহ প্রশাষনের সংশ্লিষ্ট লোকজন কাজ করছে। এসময় পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকতারুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) কামরুল হাসান সোহাগ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম উপস্থীত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে পুকুরে শিশুর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন–সভাপতি- প্যারিস, সাধারণ সম্পাদক–নাজমা,

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের যোগদান

ঠাকুরগাঁওয়ে স্যলাইন পদ্ধতিতে পরোটা ভেজে তাক লাগাচ্ছেন — আ : হামিদ

বালিয়াডাঙ্গী ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে দুই ব্যক্তির কারাদন্ড

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মে ২, ২০২১ প্রাইজবন্ডের ১০৩তম ড্র অনুষ্ঠিত

‘ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বে আলোচিত’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি