Wednesday , 13 July 2022 | [bangla_date]

পীরগঞ্জে শাশুড়ির মাথা ফাটাল বউমা,ছেলের ২মাসের জেল

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মা এবং বাবাকে মারপিট করার অপরাধে ছেলেকে প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়ায় এবার মারপিট করে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাঁটিয়েছেন তার বউমা। বুধবার সকালে পৌর শহরের জগথা মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই করিম জানান, পৌর শহরের জগথা মহল্লার জহির মন্ডলের ছেলে আব্দুল হালিম ঠুনকো অজুহাতে প্রায়ই তার মা ও বাবাকে মারপিট করতো। মঙ্গলবার বিকালে হালিম তার বউ ইতি বেগমের প্ররোচনায় আবোরো তার বৃদ্ধ মা ও বাবাকে মারপিট করে। এতে অতিষ্ঠ হয়ে ঐ দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হালিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় তার মা ও বাবা। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে হালিমকে বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাসের বিনাশ্রম জেল দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট রেজাউল করিম। এতে ক্ষিপ্ত হয়ে হালিমের স্ত্রী ইতি বেগম বৃদ্ধ শাশুড়ির উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে শাশুড়ির মাথা ফাঁটিয়ে দেন। স্থানীয়রা হালিমাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৫ বিছানায় চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, বৃদ্ধ মা এবং বাবাকে নির্যাতন করার অপরাধে হালিমকে দুই মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। এতে বউমা ক্ষিপ্ত হয়ে শাশুড়ির মাথা ফাঁটিয়েছেন-এমনটা শুনেছি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বীরগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢেপা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাবিপ্রবি সংবাদ বিজ্ঞপ্তি

ঠাকুরগাওয়ে বুড়া শিব মন্দিরে চড়ক পূঁজা অনুষ্ঠিত

ভিডিও ভাইরাল।। রাণীশংকৈলে ইউনিয়ন ভ‚মি কর্মকর্তার চায়ের দাম ৫শ টাকা

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধন

দাম বাড়তি, ধান পাচ্ছে না বীরগঞ্জের খাদ্য গুদাম

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা