Wednesday , 6 July 2022 | [bangla_date]

বর্ণিল ও জমকালো আয়োজনে আমেনা-বাকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্ণিল আয়োজনে দেশবরেণ্য শিক্ষাবিদ, বিভিন্ন পেশার মানুষদের নিয়ে উত্তরবঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিযাল মডেল স্কুল এন্ড কলেজ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে এই দিনটি উদযাপিত হয়।
এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.কামরুজ্জামান, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরু, রতœগর্ভা মাতা আলহাজ্ব আমেনা খাতুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব বিনয কুমার দাস, এবি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি !

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সম্প্রীতি বিষয়ে কর্মশালা

আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম হাফেজা উম্মে সায়মাকে সংবর্ধনা

পঞ্চগড়ে সাংবাদিকের ল্যাপটপ মোবাইল ফোনসহ নগদ অর্থ চুরি

দিনাজপুরে বিটিসভাই নাম খ্যাত এক মাদক-কারবারি আটক

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

হরিপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর

পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক বিটুলের ফাঁসির দাবিতে মানববন্ধন