Monday , 25 July 2022 | [bangla_date]

বিরামপুরে কাঙ্খিত বৃষ্টি পেয়ে মাঠে নেমেছে কৃষক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি \ ভরা বর্ষা কালেও প্রচন্ড খরা ও তাপদাহের পর অবশেষে শ্রাবণের প্রথম সপ্তাহ পেরিয়ে রবিবার বিরামপুর এলাকায় কাঙ্খিত বৃষ্টি নেমেছে। মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বৃষ্টিতে কৃষকেরা আমন রোপনের লক্ষ্যে জমি তৈরির জন্য মাঠে মেনে পড়েছেন। বর্ষাকালের আষাঢ় মাসে এ এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা আমন রোপন করতে পারেনি। উপরন্ত প্রখর রোদ আর ভ্যাপসা গরমে প্রাণিকুল ওষ্ঠাগত হয়ে পড়ে। কৃষকরা পানি সেচ দিয়ে বীজতলার চারা বাঁচিয়ে রাখে এবং কাঙ্খিত বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকেন। এ অবস্থায় শ্রাবণের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি না হলেও রবিবার সকাল পর্যন্ত বিরামপুর এলাকায় বর্ষার বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিতে প্রাণিকুলে স্বস্তি ফিরেছে এবং কৃষকরা আমন রোপনের লক্ষ্যে জমি তৈরির জন্য মাঠে মেনে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, ধানের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবার ১৭হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যে কৃষকরা বীজতলায় বীজ বপন করেছেন। বপনকৃত বীজের মধ্যে রয়েছে, ব্রি-৩৪, ৫১, ৪৯, ৯০, ৮৭, ৫২, ৭৫ ও ৯৩। গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, সম্পা কাটারি, বিনা-১৬, হাইব্রিড, টিয়া, ধানী গোল্ড, এসিআই, ব্রি-৪ ও ৬ জাতের ধানবীজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের উন্নয়নে জনগণের মধ্যে আস্থা এসেছে -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

ফুলবাড়ীতে ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

রানীশংকৈলে ওএমএসের চাল-আটা পেতে দীর্ঘ লাইন

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে “Development of Professional Skills” শীর্ষক কর্মশালা

সভাপতি খায়ের সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাপার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের সাামাজিক সহায়তা বিষয়ে সরকারী কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সংবেদনশীল সভা

আটোয়ারীতে নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত