Tuesday , 26 July 2022 | [bangla_date]

বিরামপুরে ‘পদ্মা’র পর ‘সেতু’ও মারা গেল \ বেঁচে রইল ‘স্বপ্ন’

একই সঙ্গে জন্ম নেয়া পদ্মার পর মারা গেল সেতুও। এখন বেঁচে রইল কেবল স্বপ্ন।
গত রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউপির কৃষ্টবাটি গ্রামের নিজ বাড়ীতে শিশু সেতুর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকাল ৫টার দিকে মারা যায় আরেক শিশু পদ্মা।
এর আগে গত ১৮জুলাই দিনাজপুরের বিরামপুর শহরের ডা.ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে এক সঙ্গে তিনকন্যা সন্তানের জন্ম দিয়েছিল সাদিনা বেগম (৩২)।
পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে জন্ম নেওয়া তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। জন্মের ৬ দিন পর একে একে তিন শিশুর মধ্যে দুই শিশুর মৃত্যু হলো।
স্বপ্ন, পদ্মা ও সেতুর বাবা জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে ভালোবেসে বাংলাদেশের ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নামে আমার তিন মেয়ের নাম রেখেছিলাম স্বপ্ন, পদ্মা ও সেতু। শনিবার বিকেলে হঠাৎ দ্বিতীয় মেয়ে পদ্মা মারা যায় ও রবিবার রাত সাড়ে ৯টার দিকে তৃতীয় মেয়ে সেতুও মারা গেল। এখন পর্যন্ত স্বপ্ন সুস্থ আছে। পরিবারের সবাই এখন প্রথম মেয়ে স্বপ্নকে নিয়ে চিন্তিত। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বপ্নকে ভালো ডাক্তার দেখাব। স্বপ্নের মা পদ্মা ও সেতু দুই মেয়েকে হারিয়ে পাগলপ্রায়। তিনি আরও বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। জন্মের পরে শিশুগুলোকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবী সম্মাননা

বালিয়াডাঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে রক্তাদাতাদের নিয়ে ইফতার আয়োজন

বীরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

কাহারোল হিমাগারে মজুদ রয়েছে শত শত টন আলু, দাম না থাকায় আগ্রহ হারাচ্ছে চাষী

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী, প্রবীণ এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি প্রদান

খানসামার প্রতিবন্ধী জাহানুরকে এইড আ্যপিল অস্ট্রেলিয়ার দোকান উপহার

চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত