Wednesday , 13 July 2022 | [bangla_date]

বিরামপুরে মাদক কেনাবেচায় বাবা ছেলেসহ আটক-৬

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরে বিরামপুর উপজেলার পৌর শহরে মাদক কেনা বেচার সময় বাবা ও দুই ছেলেসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে বিরামপুরে ইকবালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পৌর শহরের চকপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে ইকবাল হোসেন চৌধুরী (৬০) তার দুই ছেলে রেজুয়ান হোসেন (৪০) ও রকি হোসেন (২১)। একই গ্রামের মাবুদ মিয়ার ছেলে ইলিয়াস আলী (৩৩), তৈয়বপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন সরকারের ছেলে তুহিন হোসেন সরকার (২৫)।
বিরামপুর থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ইকবালের বাড়িতে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ১ হাজার ৫১৬টি ইয়াবা, ৪৬ গ্রাম হেরোইন,মাদকদ্রব্য পরিমাপক ওয়েট মেশিন ০১টি,হেরোইন বিক্রয়ের কাজে ব্যবহৃত ফুয়েল পেপারের রোল ০১টি,০৬টি মোবাইল ও মাদক বিক্রয়ের ৪৮৮৫০ হাজার টাকাসহ ছয়জনকে আটক করে পুলিশ।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ইকবাল হোসেন চৌধুরী ও তার ছেলেরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইকবালের নামে মাদকের আটটি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটকদের বুধবার (১৩ জুলাই) দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরন

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের আযান প্রতিযোগিতা

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে …ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের ৩য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

বিরলে পুকুরের পানিতে ডুবে  এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

থার্টি ফার্স্ট নাইট দিনাজপুরে বেড়েছে হাঁস-মুরগি-মাংসের দাম