Friday , 8 July 2022 | [bangla_date]

বিরামপুর পৌর শহরের স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিক্রি’র উদ্বোধন

বিরামপুর পৌর শহরের স্বল্প মূল্যের  টিসিবি পণ্য বিক্রি’র উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে কোরবানি ঈদের আগে স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৩য় ধাপে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ।
বৃহস্পতিবার সকাল ৮টায় বিরামপুর পৌর শহরের ৪টি স্থানে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। পৌর শহরের ঐতিহ্যবাহী বিরামপুর আনসার মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার ৩য় ধাপের টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী,পৌর কাউন্সিলবৃন্দ, টিসিবি’র ডিলারবৃন্দ প্রমুখ।
টিসিবির পণ্য নিতে আসা নজরুল ইসলাম ও শাহারা বেওয়া (৫৭) বলেন, ঈদের আগে কম দামে এইসব পণ্য কিনতে পেরে আমরা খুব খুশি এবং প্রতিমাসেই যদি এইসব পণ্য দেওয়া হতো তাহলে আমাদের মত সাধারন মানুষের খুব উপকার হতো। সেই সঙ্গে তারা টিসিবি পণ্যের পরিধি বাড়ার দাবিও জানান।
পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী বলেন, আমার পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠ, পাইলট হাইস্কুল মাঠ, শিমুলতলী স্কুল মাঠ ও মির্জাপুর স্কুল মাঠসহ ৪টি কেন্দ্রে ভাগ করে ৩ হাজার ৩’শত ৩৩ জন ফ্যামেলি কার্ডধারীর মাঝে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪০৫ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, যত রাতই হোক না কেনো আজকেই সব ফ্যামেলি কার্ডধারীরকে টিসিবি’র পণ্যে দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রতিহত করার লক্ষ্যে প্রতিবাদ সভা

হরিপুরে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

পীরগঞ্জে ভাষা শহীদ স্মরণে “টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বোচাগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ এর কর্মশালা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে ভূমিদস্যুদের তান্ডবে নির্যাতিত আদিবাসী বাবুল মূরমুর পরিবার দিশেহারা

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন

বোচাগঞ্জে রথে করে মাসীর বাড়ী গেলেন শ্রী শ্রী জগন্নাথ দেব