Wednesday , 20 July 2022 | [bangla_date]

বীরগঞ্জে নিলামের মাধ্যমে বালুর লট নিয়ে বিপাকে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স ট্রেডার্স

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নিলামে বালু নিয়ে বিপাকে পড়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সতিস বর্মন। দিনাজপুরের উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর খনন কৃত বালু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স ট্রেডার্স ৩নং লটের ৮.১০.২.১৩.১৪ স্থানের আনুমানিক ১৫ ৯০৬২৪.০০ পরিমাণ বালু এর জন্য প্রায় ১২ লক্ষ টাকার বিনিময়ে স্বত্ব সাপেক্ষে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নিলামে অংশগ্রহণ করেন বালু লট পেয়ে ব্যবসায় করতে গিয়ে বিপাকে পড়েছেন। কিন্তু আইন মেনে উল্লেখিত ঘাট থেকে বালু উত্তোলন করতে গিয়ে নানা বাঁধা ও সমস্যায় পড়তে হচ্ছে সতিস বর্মন কে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গত ১৯ /০৭/২০২২ ইং তারিখের মধ্যে ডাককৃত স্পট থেকে বালু অপসারণের সময় নির্ধারণ করা হয়। কিন্তু উক্ত স্পট থেকে বালু সরানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত উদ্যোগে আংশিক রাস্তা নির্মাণ এবং দৈনন্দিন চলাচলের অপর রাস্তাটিও মেরামত করতে হয়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে অতি বৃষ্টির প্রচন্ড পানির চাপে তফশীল বর্ণিত ঘাট /স্পটে যাতায়াতে জন্য সাময়িভাবে নির্মিত রাস্তাটি ও জনসাধারণের ব্যবহার যোগ্য রাস্তাটি বারবার সম্পুর্ণভাবে নষ্ট হতে থাকে। অপরদিকে রাস্তা মেরামত করতে গিয়ে প্রতি নিয়তই জনগণের বাধার মুখে পড়তে হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে এই প্রতিষ্ঠানকে। ফলে সেখানে এই অবস্থায় ট্রলি- ট্রাক কিংবা অন্য কোন যানবাহন কোন ভাবেই প্রবেশ করতে না পেরে চরম ভোগান্তি পোহাতে হয়। অন্যদিকে ক্রয়কৃত বালু স্তূপ থেকে ধূয়ে কিছু অংশ নদীর গর্ভে বিলিন হয়ে যায়। অন্যদিকে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিভিন্ন দালাল চাঁদাবাজদের দৌড়াত্নে দিশেহারা হয়ে পড়তে হয় তাকে।এরই পরিপ্রেক্ষিতে নিরুপায় হয়ে সময় চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে গত ২৯ /০৬/২০২২ ইং তারিখে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরের লিখিতভাবে একটি আবেদন করেন সতিস চন্দ্র বর্মন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

বীরগঞ্জে কওমি হাফেজিয়া লিল্লাহ বোডিং এতিমখানা মাদ্রাসায় ইফতার ও দোয়া

রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহের সমাপনি

ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে  আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিনপর যুবদলের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন এ – প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

বীরগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ি গ্রেফতার

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে