Monday , 18 July 2022 | [bangla_date]

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেল আরোহী নিহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ জাকির হোসেন সুজন (২২)নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মোঃ জাকির হোসেন সুজন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মোঃ মাজেদ ইসলামের ছেলে।
সোমবার(১৮ জুলাই -২০২২) দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাঁও বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার মোঃ মেরাজ আলী জানান, মটার সাইকেল নিয়ে নিজ বাড়ী হতে বীরগঞ্জে আসছিলেন মোঃ জাকির হোসেন সুজন। পথে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাঁও বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার এস আই কাওসার সজল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভিত্তি স্থাপন আর ভারত নয়, এখন থেকে চিকিৎসাসহ পড়ালেখা করতে তারাই আসবে পঞ্চগড়ে-বাণিজ্যমন্ত্রী

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ঘোড়াঘাটে ৩০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

কাহারোলে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বালিয়াডাঙ্গীতে ৫৩”তম জাতীয় সমবায় দিবস পালিত

রাণীশংকৈল মহিলা দলের কমিটি গঠন

পীরগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা