Tuesday , 12 July 2022 | [bangla_date]

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় এক মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঘোরাবান্দ গ্রামের মৃত আলহাজ্ব শরিফুল্লাহ শাহ্ এর ছেলে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (৯৫) সোমবার (১১ জুলাই- ২০২২) বেলা ১১টায় অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। সোমবার বিকেল সাড়ে ৫টায় পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামে বীরগঞ্জ থানা ওসি সুব্রত কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল তার মরদেহে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শন করে।
রাষ্ট্রের পক্ষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এ সময় উপস্থিত ছিলেন। সশস্ত্র সালাম প্রদর্শন এবং গার্ড অব ওনার প্রধানে সাবেক উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা মশির উদ্দিন আহমেদ সরকার,বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল খালেক, ৪নং ইউনিয়নের চেয়ারম্যান মো.তহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.বখিতয়ার আহমেদ (কচি),বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। সশস্ত্র সালাম প্রদর্শন শেষে জানাযায় নামাজের শেষে ঘোড়াবান্দ পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মৃত্যুকালে তার স্ত্রী, ১ ছেলে,২ মেয়ে এবং নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মতবিনিময় সভা

হাবিপ্রবির সাথে ‘প্রবৃদ্ধি সুইসকনট্যাক্ট’ এর সমঝোতা স্মারক স্বাক্ষর

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনিতে  বিস্ময়কর নতুন মাইল ফলক

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনিতে বিস্ময়কর নতুন মাইল ফলক

পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

১নভেম্বর থেকে মাধ্যমিকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত মূল্যায়ন

দিনাজপুরের গাবুড়া’য় জমজমাট গ্রীস্মকালীন টমেটো’র বাজার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বোচাগঞ্জে কেক কেটে আজকের দর্পণ পত্রিকা ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন