Wednesday , 27 July 2022 | [bangla_date]

বীরগঞ্জে সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ বিশিষ্ট ইসলামীবিদ ও দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার দুইবারের সাবেক পৌর মেয়র মরহুম মাওলানা মোহাম্মদ হানিফ এর মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেলে পৌর কার্যালয়ে বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে সাবেক পৌর প্রশাসক ও ২ বারের নির্বাচিত পৌর মেয়র মরহুম মাওলানা মোহাম্মদ হানিফ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। এসময় অত্র পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল এর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার, পৌর উচ্চমান সহকারী আলহাজ্ব হারুন রশীদ, পৌর প্রকৌশলী মো.নাজমুল ইসলাম, ৯ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, আশরাফুল ইসলাম ফুলি, আব্দুল আহাদ,মোঃ মুক্তার হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ হুমায়ুন কবির, বনমালী রায়,আব্দুল্লাহ আল হাবিব মামুন, মোঃ তাইজুদ্দিন, ফুলেশা বেগম, নারগিস আক্তার কেয়া, সাবিনা ইয়াসমিন সহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা – কর্মচারী, পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা, স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে মাওলানা মোহাম্মদ হানিফ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। উল্লেখ্য যে, গত ২৪ জুলাই সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাওলানা মোহাম্মদ হানিফ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে আলী আকবর ও মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

ঘোড়াঘাটে আনছার ও ভিডিপির সমাবেশ

হরিপুরে ফেন্সিডিলসহ ১ নারী আটক

রাণীসংকৈলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ,ত্যু

দীর্ঘ ৬ মাস বিরতির পর ডাঃ কে এ মোহাম্মদ বদরুদ দোহা পীরগঞ্জে রোগী দেখছেন

সাবেক ইউপি সদস্য ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

সেলুন শ্রমিককে অর্থদন্ড করলেন ইউএনও,পরিশোধ দিলেন সাংবাদিক