Friday , 8 July 2022 | [bangla_date]

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বিনামূল্যে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রোদ বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ২৬ জন শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই -২০২২) জুম্মার নামাজের পরে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে ৩০ দিনব্যাপী মসজিদ মুখি নিয়মিত নামাজ আদায় কারী ২৬ জন শিশু-কিশোরদের মাঝে ৫ জন বাইসাইকেল এবং ২১ জনের মাঝে জায়নামাজ ও কোরআন শরিফ প্রদান করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। এসময় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী, বীরগঞ্জ কেন্দ্রীয় জমে মসজিদের ইমাম মুফতি মাওঃ মোঃ জাহিদুল ইসলাম, বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো.শামসুল আলম বাবুয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, বীরগঞ্জ জননী ষ্টোরের স্বত্বাধিকারী মো. আজিজুল ইসলাম, ডা. ফজলে এলাহি, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন সহ মসজিদ কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এব্যাপারে বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম জানান, গত একমাস পূর্বে আলোচনা সাপেক্ষে নামাজমূখি করার লক্ষে ৩০ দিনব্যাপী নিয়মিত জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার হিসেবে বিনামূল্যে বাইসাইকেল, জায়নামাজ ও কোরআন শরিফ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সীমানা পিলার মেরামতের কাজ দেখতে ভারত গেলেন ৬ কর্মকর্তা

জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা

হরিপুর উপজেলা আওয়ামী লীগের যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মিছিল \ স্বারকলিপি পেশ

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল, রোগীদের চরম দুর্ভোগে

চিরিরবন্দরে অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব দুটি পরিবার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

চিরিরবন্দরে মৌমাছির  কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চিরিরবন্দরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু