Thursday , 28 July 2022 | [bangla_date]

বেকারত্ব দুরীকরনে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী গড়তে ভ‚মিকা রাখবে ‘খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি \ দক্ষকর্মী গড়ে তুলতে দিনাজপুরের খানসামায় উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার খানসামার এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন করেন ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানির উদ্দেশ্যে খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামে দেড় একর জমির ওপর নির্মিত হয়েছে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
এ অঞ্চলের বেকার যুবক-যুবতিদের দক্ষ যুবশ্রেণি গড়ে তুলতে এই টিটিসি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। দক্ষকর্মীরা বৈদেশিক কর্মসংস্থানে উচ্চ পদমর্যাদায় অধিক বেতনে চাকরির সুযোগ পাবেন। যা চলমান রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। বেকার সমস্যা সমাধানে কারিগরিতে দক্ষ প্রশিক্ষণ দেয়ার জন্য এ টিটিসিতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স, সিভিল কনস্ট্রাকশন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ারকন্ডিশনিং, অটোমেকানিক্স, মেশিন টুলস অপারেশন ও গার্মেন্ট বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও এখানে বৈদেশিক ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে দক্ষ শ্রমিক তৈরিতেও কাজ করবে এ টিটিসি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। এসময় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, বিপিএম (বার), খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, খানসামা টিটিসি এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ওয়ালিউর রহমান, ওসি চিত্তরঞ্জন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, সহসভাপতি সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সামসুর রহমান পারভেজ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি টিটিসি চত্বর পরিদর্শন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সারা দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে দিনাজপুরের খানসামা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইয়াবা সহ আটক ১

হরিপুরে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শ্রেণী সমাপনী ও দেওয়ালিকা উম্মোচন-২০২২ অনুষ্ঠিত

রাণীশংকৈলে শেখ হাসিনা গৃহিনী ফার্মের উদ্বোধন

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে অতিরিক্ত সচিব উত্তরবঙ্গে মা ও শিশু স্বাস্থ্য সেবায় অরবিন্দ শিশু হাসপাতাল যথেষ্ট অবদান রাখছে

ঘোড়ার মাংস হালাল করেছে পঞ্চগড়ের আদালত

কাহারোলে দাম্পত্য কলহ জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

বীরগঞ্জে দিন্যব্যাপী অ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে প্রতিবেদন কন্যা শিশুরা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা