Saturday , 16 July 2022 | [bangla_date]

বোচাগঞ্জে বৃষ্টির জন্য মোনাজাত

বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় দিনাজপুরের বোচাগঞ্জে দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করে মোনাজত করা হয়।
সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় শেষে মহান রাব্বুল আল আমিনের দরবারে বৃষ্টির জন্য মোনাজত করা হয়।
দিনাজপুরের প্রধান ফসল ধান। আষাঢ় মাস শেষ হলেও নেই বৃষ্টির দেখা।পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও খরা ও অনেক আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে এ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
এস্তেস্কার নামাজে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম সহ এলাকার ধর্মপ্রান মুসলমানেরা নামায ও মোনাজাতে অংশ নেন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লি রাসেল বলেন, বর্ষা এসময়ে বৃষ্টিতে জমিসহ চারদিকে পানি থৈ থৈ করে। এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। আষাঢ় মাস শেষ হলেও বৃষ্টি নেই। তাই আল্লাহ দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম বলেন, আষাঢ় মাস শেষ হলেও দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা নেই। প্রচন্ড খরায় মাঠের চাষাবাদে সমস্যা হচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। প্রাণিকুলসহ মানবজাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ষষ্ঠ কাব ক্যাম্পুরীর উদ্বোধন

হাবিপ্রবিতে অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

তেঁতুলিয়ায় অতিরিক্ত ট্যাক্স আদায় করায় চেয়ারম্যান ও সচিবকে কৈফৎ তলব

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঘোড়াঘাটে আঁখ ও সিম গাছের আড়ালে গাঁজার চাষ, চাষী আটক

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ‘গোধুলী বৃদ্ধাশুপস’ বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি