Saturday , 2 July 2022 | [bangla_date]

বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জুলাই শনিবার দিনাজপুর সদর উপজেলার প্রধান কার্যালয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন। বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদাকাতুল বারী সাদা, সহ-সাধারন সম্পাদক খালেক ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ, বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিক প্রমুখ।
সাধারন সভায় সাদাকাতুল বারী সাদা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন শ্রমিকদের যে কোন দাবী আদায়ে শ্রমিক ইউনিয়ন পাশে রয়েছে। সততা ও নিষ্ঠার সাথে শ্রমিকদের দায়িত্ব পালন করতে হবে। শ্রমিক নেতা মানিকুল ইসলাম মানিক ঐক্যবদ্ধ শ্রমিকরাই অধিকার আদায়ে সফল হয় বলে উল্লেখ করেন। সাধারন সভায় প্রায় শতাধিক শ্রমিক অংশগ্রহন করেন। সাধারন সভার পুর্বে বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিকের নেতৃত্বে শ্রমিকদের নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর – এমপি গোপাল

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে ব্র্যাকের কর্মসূচি পালন

ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন উপ-সচিব দেবী চন্দ্রা রায় ও অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল

বীরগঞ্জে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপন

পার্বতীপুরে ইটভাটাকে  এক লক্ষ টাকা  জরিমানা

পার্বতীপুরে ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা