Thursday , 28 July 2022 | [bangla_date]

বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবী ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকার বৈধ্যনাথপুর ও বাশপুকুর গ্রামের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবীসহ হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জীবন ও সম্পদ রক্ষা কমিটি।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে ৪ দফা দাবিতে বড়পুকুরিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়া বাজার থেকে জীবন ও সম্পদ রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো. ইব্রাহিম খলিল।
এসময় খনি এলাকার ক্ষতিগ্রস্থ বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর এই দুই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বতীপুর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানউল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব রুহুল আমিন মন্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, একরামুল হক প্রমুখ ।
বক্তারা চারদফা দাবিসমূহ উল্লেখ করে বলেন, খনি এলাকায় গত ৩/৪ বছরপূর্বে ক্ষতিপুরণের কার্যক্রম শুরু হলেও কেন বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। তারা বলেন, বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ করতে হবে, ক্ষতিগ্রস্থ এলাকার ফাটল ধরা ঘর-বাড়ী ভেঙে কোন প্রাণহানী হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে হবে এবং ক্ষতিগ্রস্থদের নামে ষড়যন্ত্র হয়রানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যা”েছন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের পরিচিতি সভা

বোদায় হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে  কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

বিরল ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্চ এর করুনদশা

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা

রাণীশংকৈলে দিনব্যাপী শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত