Friday , 15 July 2022 | [bangla_date]

মাগরিবের আজানের পর নফল নামাজ পড়া যাবে কি?

মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে নফল নামাজ পড়ার হুকুম কী? এবিষয়ে এক আলেমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পড়া যাবে; কেননা বিভিন্ন সাহাবিরা পড়েছেন।

অন্য একজনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মাকরূহে তানযিহী-এর সাথে হবে; কেননা খুলাফায়ে আরবাআসহ উল্লেখযোগ্য কোনো সাহাবি পড়েননি। এ বিষয়ে শরয়ি সমাধান জানিয়ে বাধিত করবেন।

এই প্রশ্নের উত্তর হলো- মাগরিবের আজান ও ইকামতের মাঝে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের কোনো নামায নেই। এ সময় আল্লাহর রাসুল (সা.) কোনো নামাজ পড়েছেন- এরকম স্পষ্ট কোনো সহিহ বর্ণনা নেই। সহিহ বর্ণনা অনুযায়ী খোলাফায়ে রাশেদিনও এ সময় কোনো নামাজ পড়তেন না। অন্যান্য সাহাবায়ে কেরামও সাধারণত এ সময় নামাজ পড়তেন না।

এক বর্ণনায় এসেছে, আবদুল্লাহ ইবনে উমর রা.-কে মাগরিবের ফরজের পূর্বে দুই রাকাত নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-এর যুগে কাউকে উক্ত নামায পড়তে দেখিনি। (সুনানে আবু দাউদ, হাদিস : ১২৮৭)

সাঈদ ইবনুল মুসায়্যিব রাহ.-এর এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, ‘মুহাজির সাহাবিগণ মাগরিবের আগে দুই রাকাত নামাজ পড়তেন না, আর আনসার সাহাবিগণ তা পড়তেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, বর্ণনা : ৩৯৮৪)

আরেক বর্ণনায় এসেছে, সাইদ ইবনুল মুসায়্যিব (রহ.) বলেন- ‘আমি সাদ ইবনে আবি ওয়াককাস রা. ছাড়া আর কোনো ফকিহকে মাগরিবের আগে নামাজ পড়তে দেখিনি।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, বর্ণনা : ৭৪৬৪)

ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন, ‘আবু বকর, উমর ও উসমান রা. মাগরিবের পূর্বে দুই রাকাত নামাজ পড়তেন না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা : ৩৯৮৫)

হাম্মাদ বিন আবি সুলাইমান (রহ.) বলেন- আমি ইবরাহিম নাখায়ি (রহ.)-কে মাগরিবের পূর্বে নফল নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা পড়তে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রা. এই নামায পড়তেন না। (কিতাবুল আছার : ১/১৬৩)

সুফিয়ান ছাওরি (রহ.) বলেন, আমার মতও ইবরাহীম নাখায়ির মতই। (সুনানে বায়হাকি : ২/৪৭৬)

সুতরাং খোলাফায়ে রাশেদিনসহ সাহাবা এবং তাবেয়িদের অনেকেই যেহেতু এ সময় নফল পড়তেন না এবং এ সময় নফল নামাজের বিশেষ কোনো ফযিলতও হাদিসে বর্ণিত নেই। অন্যদিকে আজানের পর বিলম্ব না করে দ্রুত মাগরিব পড়ার কথা অন্যান্য হাদিসে এসেছে। তাই এসব বিষয়ের উপর ভিত্তি করে হানাফি, মালেকি ও হাম্বলি মাজহাবের ফকিহগণ উক্ত দুই রাকাত নফল নামাজকে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের আমল হিসেবে গণ্য করেননি। হানাফি মাজহাবের পূর্ববর্তী ফকিহগণের মতে এ সময় নামাজ পড়া মাকরূহে তানযিহী তথা অনুত্তম। মালেকি মাজহাবের ফকিহগণও এ সময় নামায পড়াকে মাকরূহ বলেছেন। হাম্বলি মাজহাবের কোনো কোনো ফকিহ থেকেও এমনটি বর্ণিত আছে।

তবে মনে রাখতে হবে, এটি একটি শাখাগত মাসআলা। এতে ভিন্ন মতও রয়েছে। কোনো কোনো সাহাবি এ সময় নামাজি পড়েছেন- এটিও প্রমাণিত আছে। তাই অন্য মাযহাবের কাউকে এ সময় নামায পড়তে দেখলে আপত্তি করা ঠিক নয়।

তথ্যসূত্র : আলমাবসূত, সারাখসি : ১/১৫৭, ১৭৫; তুহফাতুল মুলূক পৃষ্ঠা : ৫৯; আলইখতিয়ার : ১/৪১; তাবয়িনুল হাকায়েক : ১/৮৭; আশশারহুল কাবির, দরদের ১/১৮৭; হাশিয়াতুশ শিলবী ১/১৮১; হাশিয়াতুস সাবি আলাশ শারহিস সাগির : ১/৯০; আল-ইনসাফ, মারদাবি : ১/৪২২; ইলাউস সুনান : ২/৬৮

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুদখোরদের আইনের আওতায় আনতে হবে—এমপি মনোরঞ্জন শীল গোপাল

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়িতে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন

বোচাগঞ্জে সরকারের দেওয়া জমি দখলের  চেষ্টা, চরম দুর্দশায় ৫ ভুমিহীন পরিবার

বোচাগঞ্জে সরকারের দেওয়া জমি দখলের চেষ্টা, চরম দুর্দশায় ৫ ভুমিহীন পরিবার

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা  হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

বীরগঞ্জে ক্রিকেট নাইট টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকিশোর মৃত্যু