Wednesday , 13 July 2022 | [bangla_date]

মেয়েটি পুলিশের হেফাজতে যেতে চায় না!!

এসএম মশিউর রহমান, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলার বেলহারা গ্রামে বিয়ের দাবিতে ৩ দিন ধরে অবস্থান নিয়ে রয়েছে এক প্রেমিকা।

জানা যায়, ঈদের দিন রবিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলহারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সামিউল্লাহ সামু নামে এক শিক্ষানবিশ আইনজীবীর বাড়ীতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রাইভেট ক্লিনিকে চাকুরিজীবী এক নার্স। নাজমিন আক্তার দক্ষিণ হরিণমারি গ্রামের মৃত ধনীবুল্লার মেয়ে।

আজ মঙ্গলবার ঘটনাস্থলে গেলে মেয়েটি জানায় দীর্ঘ ৫ বছর ধরে তাদের দুজনের গভীর প্রেমের সম্পর্ক চলে আসছে।
১২ জুলাই মঙ্গলবার ঘটনাস্থলে গেলে নাজমিন আক্তার সাংবাদিকদের জানান, সামুর সাথে দীর্ঘ ৫ বছর যাবত গভীর প্রেমের সম্পর্ক।

নাজমিন আক্তারের ভাই শাহ আলম জানান, আমার বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর যাবৎ ভালোবাসার সম্পর্ক স্থাপন করে সামু। আমার বোনকে সামু নিজেই তাদের বেলহারার বাড়িতে যেতে বলে এবং সে মোতাবেক আমার বোন ঈদের দিন রোববার সন্ধ্যায় বিয়ের দাবি নিয়ে হাজির হয়।
মঙ্গলবার সামুর পরিবার আমার বোনকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। আমার বোন পুলিশের হেফাজতে যেতে চায় না। সে সামুকে উভয় পরিবারের সমঝোতায় বিয়ে করতে চায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বীরগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁও জেলা পরিষদের বাজেট ঘোষনা

বীরগঞ্জে‘এস এ বি ডি এ্যাওয়ার্ড’ পেলেন আজমল হক ফাউন্ডেশন

পীরগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” শুরু

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুজঁতে যুবকের মাইকিং !

কাহারোলে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামোর লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন- মনজুরুল ইসলাম