Friday , 29 July 2022 | [bangla_date]

শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে-মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, শেখ হাসিনার পরিকল্পনা ও সজিব ওয়াজেদ জয়ের নিরলস প্রচেষ্টায় এ দেশ আজ ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরীন, আইসিটি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আফিজার রহমান, তারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আ স ম মনোয়ারুজ্জামান, বুলিয়া বাজার কলেজের সভাপতি কৃষ্ণ কান্ত সরকার। স্বাগত বক্তব্য দেন বুলিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৪ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের প্রথম জেলা হিসেবে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হচ্ছে পঞ্চগড়

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে আদিবাসী কৃষকের খড়ের পুঞ্জে অগ্নিসংযোগ

বীরগঞ্জে ছিঁড়া টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে খদ্দেরকে মারধর করেছে দোকানী

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে ৬ হাজার টাকা জরিমানা আদায়

আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার ……….রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

এবার এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান