Thursday , 28 July 2022 | [bangla_date]

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের ছেলে-মেয়েরা বিভিন্ন দেশের মাঠ কাপাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের কাহারোল উপজেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) দুপুরে কাহারোল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে চুড়ান্ত খেলায় নীল জার্সি পরিহিত পশ্চিম সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হলুদ জার্সি পরিহিত জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর ছেলেরা। এর আগে একই মাঠে হলুদ জার্সি পরিহিত রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ককে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নীল জার্সি পরিহিত জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
খেলায় মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আকলিমা খাতুন আর ছেলেদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় হন জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মোস্তাকিম হোসেন।
দুটি খেলা শেষে পুরস্কার বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস মনোরঞ্জন শীল গোপাল।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের ছেলে-মেয়েরা বিভিন্ন দেশের মাঠ কাপাচ্ছেন। তাই শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত থাকা প্রতিভাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে হবে। আর শিক্ষার্থীদের মাঠমুখী করতে শিক্ষকদের নিয়মিত খেলাধুলা করতে হবে। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় গোল্ডকাপ হচ্ছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাজান আলী।
আলোচনা শেষে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
খেলা পরিচালনা করেন রেফারী নুরুল আলম হিরু, সহকারী রেফারি মর্ম রায় ও মোহিত লাল রায়সহ ৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

হরিপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

দিনাজপুরে শিক্ষার্থীদের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা

চিরিরবন্দরে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন ও মতবিনিময় সভা কৃষিক্ষেত্র উন্নত হলে আমাদের দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নত হবে-কৃষি সচিব

শিশিরসিক্ত ভোরে বীরগঞ্জে শীতের আগমনী বার্তা

রাণীশংকৈলে সংবেদনশীল সভা

আগামীকাল বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস

ওয়ার্ল্ড ভিশনের অর্ধ-বার্ষিক শিখন কর্মশালায় বক্তারা আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

শুভ বড়দিনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপির দেয়া উপহার প্রদান