Friday , 22 July 2022 | [bangla_date]

সন্ধার পর বিদ্যুতের লোডশেডিং মানতে চায় না গ্রাহকরা

বর্ষা মওসুম চললেও দিনাজপুর অঞ্চলে এখনও পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এতে একদিকে গরমের তীব্রতাও কমেনি। বৃষ্টির আশায় দেরী হয়ে যাচ্ছে এ অবস্থায় অনেক কৃষক বিদ্যুত খরচ করে জমিতে পানি দিয়ে চাষাবাদ শুরু করেছে। তাই এসময়ে বিদ্যুৎ চাহিদা বেশী। কিন্তু এসময়ে লোডশেডিং করা হচ্ছে। একদিকে গরমে অতিষ্ঠ জনজীবন অন্যদিকে লোডশেডিং বিড়ম্বনা। আর এই লোডশেডিং এর ফলে সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করতে সমস্যার মধ্যে পড়েছে। দিনের বেলা লোডশেডিং মানতে চাইলেও সন্ধার পর এ লোডশেডিং কোনোভাবেই মেনে নিতে নারাজ বিদ্যুৎ গ্রাহকরা। তাপমাত্রা কম হলে অর্থাৎ বিদ্যুতের চাহিদা কম হলেও গ্রাহক দিন-রাতের লোডশেডিং বিড়ম্বনা থেকে রেহাই পাচ্ছেন না। আবার লোডশেডিং এর ফলে ব্যবসা-বানিজ্য কমছে ও কারখানায় উৎপাদন কমছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিং আরও বেশী হচ্ছে বলে বীরগঞ্জের আব্দুর রাজ্জাকসহ কয়েকজন জানায়।
লিটন, রাকিবসহ কয়েকজন বিদ্যুত গ্রাহক জানায়, রাত ৮টায় দোকান বন্ধ করে দিতে হচ্ছে। এতে ব্যবসা কমে যাচ্ছে। এরপর বাড়ীতে এসে ঘুমানোও যায় না কারন লোডশেডিং। এতে মানুষিক চাপ বেড়ে যাচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা গরম আর লোডশেডিং এর জন্যে তাদের পড়ালেখাও সঠিকভাবে করতে পারছে না।
বিতরন ও বিক্রয় বিভাগ-২, নেসকো, পিডিবি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন জানান, জাতীয় গ্রিড থেকে দিনাজপুরে চাহিদার তুলনায় কম সরবরাহ থাকলে লোডশেডিং হয়। আবার চাহিদার সমান বিদ্যুৎ পাওয়া গেলে লোডশেডিং হয় না। যেমন গতকাল শুক্রবার কোন লোড শেডিং করা হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিশুকে হাত-পা বেধে চার দিন ধরে নির্যাতন পিতা ও সৎ মা গ্রেপ্তার

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের থেকেও রেল স্টেশন অনেক বেশি পরিষ্কার– বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

কাহারোলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাজী মোহাম্মদ দানেশ এঁর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের কর্মসূচী পালন

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি,  ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি, ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

চাকা ব্লাস্ট হয়ে ঠাকুরগাঁওয়ের পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ প্রশাসকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছেন দেড় হাজার ব্যবসায়ী’