Saturday , 9 July 2022 | [bangla_date]

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

দিনাজপুর প্রতিনিধি \
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুর সদরসহ ৬টি উপজেলায় ৫০টি স্থানে পবিত্র ঈদুল আজহার নামায আদায় করেছেন।

শনিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পাটি সেন্টারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমামমতি করেন জেলার বিরল ইন্টারন্যাশনাল ফ্যামিলি কেয়ার মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক। শহরের বিভিন্ন মহল্লা থেকে দেড় শতাধিক মুস্ল্লী এখানে নামাজ আদায় করেন। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মসজিদে এবং একই সময় আয়ড়া মাদরাসা মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১৬ গ্রামের প্রায় ২০০ মুসল্লি নামাজ আদায় করেন।
খয়েরবাড়ি জামে মসজিদে মো. দেলোয়ার হোসেন কাজী এবং আবু হোরায়রা আয়ড়া মাদরাসা মাঠের জামাতের ইমামতি করেন। জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন।
এছাড়াও দিনাজপুর জেলার বিরল উপজেলার বালান্দোর ও ভাড়াডাঙ্গী বাজারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম ও সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর, জয়নন্দ ও গড়েয়া, এবং বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে বিচ্ছিন্নভাবে এসব এলাকার কিছু মানুষ ঈদের জামায়াত নামায আদায় করে এবং নামায শেষে তারা পশু কোরবানী করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন বলেন, এবার জেলার প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বাংলাদের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানালেন- এমপি রমেশ চন্দ্র সেন

বীরগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হবে সাবলম্বি হয়ে

খানসামায় সাদা সোনা নামে খ্যাত রসুনের ভাল ফলনের সম্ভাবনা

ঘোড়াঘাটে বিকাশ কর্মকারের বিদ্যুৎ চালিত হ্যামার

জমে উঠেছে কান্তজিউ মন্দিরের রাস মেলা

রাণীশংকৈলে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক