Monday , 25 July 2022 | [bangla_date]

হরিপুরে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৪ বছর পর এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
প্রতিষ্ঠার ২৫ বছর পর এমপিওভুক্ত হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।

জানা গেছে ১৯৯৭ সালে প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপনের পর থেকেই শিক্ষক ও কর্মচারী মানবেতর জীবন যাপন করত। প্রতিষ্ঠানটি ২০২২ সালে সরকারের ঘোষিত এমপিওভুক্তির তালিকাভুক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক জানান- সরকারের সদিচ্ছা আরও সঠিক ও নীরপেক্ষ যাচাই বাছাইয়ে বিদ্যালয়টি এমপিওভুক্ত করণ হওয়ায় শিক্ষার আলো জ্বালাবে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। তিনি আরও জানান- বিদ্যালয়টির চতুর দিকে হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এখানে পাঠদানে অংশগ্রহণ করে। বিদ্যালয়টিতে ষ্টাফ রয়েছে ১০জন ও ৩জন কর্মচারী, তিন শ্রেণীতে ১৫৮জন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জানান- দীর্ঘদিন কষ্ট, ত্যাগ ও কঠোর পরিশ্রমের ফলে বিদ্যালয়টি আলোর মুখ দেখেছে। শিক্ষার্থীরা জানায়- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক বিদ্যানুরাগী হওয়ায় প্রতিদিন তার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাসে যাত্রী সেজে ইয়াবা আনার সময় দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

খেলা যেন শিক্ষা অর্জনের বাঁধা না হয়ে দাঁড়ায় ——রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরচুনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

বীরগঞ্জ থানায় চাইল্ড হেল্প ডেস্ক সজ্জিতকরণে উপকরণ বিতরণ

বোচাগঞ্জের ইংলিশ ম্যান খ্যাত ট্র্যাক্টর চালক হৃদয়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

বিএনপি-জামাতের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল -হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ