Saturday , 23 July 2022 | [bangla_date]

হরিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩ নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেই ইউনিয়নের এলাকাবাসী।

শনিবার বিকালে ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের গৌয়ালদীঘি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা দাবি করে বলেন, আমাদের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে যে
তিনি নাকি আমাদের কাছে সরকারি ঘর দেয়ার নামে টাকা নিয়েছেন আসলে আমরা কোন টাকা পয়সা প্রদান করি নাই। আমাদের নাম দিয়ে এমন মন্তব্য করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

এসময় বক্তব্য দেন,আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জাকির হোসেন, মন্টু মিয়া, ইসমাইল হোসেন,জালাল উদ্দিন, ইউনুস আলীসহ আরো অনেকে।

সাংবাদিক সম্মেলনে হরিপুর উপজেলাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে

পীরগঞ্জে কৃষাণীর মাঝে বিনামূল্যে সার বিতরণ

রাণীশংকৈল আরডিআরএস’র উদ্যোগে কর্মশালা

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীগনের বিদায় ও নবাগতদের বরণ

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

বর্ণাঢ্য ও বর্ণিল নানান কর্মসুচী পালনের মধ্যদিয়ে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষ উদযাপন মিলন মেলায় পরিনত

ঠাকুরগাঁওয়ে ৬ বছর ধরে শিকলবন্দী মিলনের জীবন, নিরুপায় পরিবার !

হাসপাতালের ২য় তলা থেকে রোগীকে ফেলে দেওয়ার অভিযোগ

বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল সিরিজ জয় করে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে