Saturday , 30 July 2022 | [bangla_date]

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে তালা ঝুলিয়ে হরিপুর ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে।

জামাল উদ্দিন হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শনিবার (৩০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাযায়, পরিষদ ভবনের প্রতিটি রুমে তালা ঝুলানো। পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা বাহিরে অবস্থান করছে, ঘুড়েযাচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। পরিষদ ভবনে তালাদেয়া থাকায় সকল প্রকার ইউপি সেবা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার।

হরিপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত সচিব মিজানুর রহমান বলেন, পরিষদে তালাদেয়া থাকায় আমরা বাহিরে অবস্থান করছি। বিষয়টা দুঃখজনক। ইউপির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দোষিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার বলেন, ত্রিশ বছরের এই পরিষদের জমি তারা নিজেদের বলে দাবি করছে। যদিও এই দাবির কোনো ভিত্তি নেই। আগেরদিন শুক্রবার সকালে শিক্ষক জামাল উদ্দিনের নেতৃত্বে কিছু লোকজন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। স্কুলের পিয়ন নুরুল ইসলাম পরিষদ সহ আমাদের আরও আটটি দোকানে তালাদেন।

জানতে চাইলে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিয়ন নুরুল ইসলাম বলেন, আমাকে প্রধান শিক্ষক আদেশ করেছে। তাই আমি তালা লাগিয়েছি।তবে পরিষদে তালা লাগানোর আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, তারা অবৈধভাবে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে আছে। কিছু অন্যায়ের প্রতিরোধে অন্যায়ের আশ্রয় নিতে হয়। তাই আমি বেদখলে থাকা আটটি দোকানে তালা দিতে বলেছি। পরিষদে তালা দেয়ার নির্দেশ আমি দেইনি।

হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বহিৃ শিখা আশা বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। প্রধান শিক্ষককে আমি তালাখুলে দিতে বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মৎস্য চাষির মাঝে উন্নত প্রযুক্তির ওয়ারেটর মেশিন প্রদান

পীরগঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল

বীরগঞ্জে গাঁজাসহ এক বৃদ্ধ আটক

নারী উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে সরকার কাজ করছে- মাজহারুল ইসলাম এমপি

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে -তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

পীরগঞ্জে ১ বস্তা গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবসে সম্প্রীতি মেলা