Tuesday , 2 August 2022 | [bangla_date]

মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের বিজ্ঞপ্তি

বছর দুয়েক আগে বাবার মৃত্যুর পর মা অনেকটা একা হয়ে পড়েছেন। দুই ছেলে মাকে যথেষ্ট সময় দিতে পারেন না। তারা মাকে বাকিটা জীবন ভালো রাখতে চান। তাই মায়ের সম্মতি নিয়ে তার জন্য পাত্র খুঁজছেন তারা। আর তাই মায়ের জন্য পাত্র চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দেন মোহাম্মদ অপূর্ব।

ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা অপূর্ব ‘জি অ্যান্ড টেক’ নামের একটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করছেন। তার বড় ভাই মোহাম্মদ ইমরান হোসেনও ব্যবসা করেন।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি পোস্ট করেন অপূর্ব। অপূর্ব-ইমরানের মা ডলি আক্তারের বয়স এখন ৪২ বছর। তিনি পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে অপূর্ব লিখেছেন, বাবা মারা গেছেন। তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। মায়ের জন্য কেমন পাত্র চান, তা-ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন অপূর্ব। পাত্র ঢাকার আশপাশের হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই। পাত্রের পেশা চাকরি বা ব্যবসা যেকোনোটা হতে পারে। ধর্মকর্ম করার পাশাপাশি পাত্রকে সাদামাটা হতে হবে। যিনি মায়ের জীবনের বাকি চলার পথের সঙ্গী হতে পারবেন। পাত্রের বয়স ৪২ থেকে ৫০ বছরের মধ্যে হলে ভালো হয়।

এ বিষয়ে অপূর্ব গণমাধ্যমকে জানান, তাদের দুই ভাইয়ের সঙ্গে মায়ের আগে থেকেই বন্ধুর মতো সম্পর্ক। বাবা মারা যাওয়ার আগে থেকেই তারা সবাই বড় ভাই ইমরানের করা বাড়িতে থাকেন। বড় ভাই বিয়ে করেছেন। তার পাঁচ বছর বয়সী এক সন্তান আছে।

তিনি বলেন, ‘বাবা মারা যাওয়ার পর মা তার অনেক কথাই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন না। অনেক কথা বলতে গেলে তিনি একটু দ্বিধায় পড়ে যান। আমরা বড় হয়েছি। আমাদের ব্যস্ততা আছে। এ কারণে আমরা মাকে যথেষ্ট সময় দিতে পারি না। ভবিষ্যতে মা আরও একা হয়ে যাবেন। তাই আমরা সবাই চাচ্ছি, মায়ের একটা সুন্দর জীবন হোক। তার একজন ভালো জীবনসঙ্গী দরকার।’

এ বিষয়ে তিনি তার মায়ের সঙ্গে কথা বললে সম্মতি দেন তিনি। বড় ভাইও সম্মতি দেন। মা ও বড় ভাইয়ের অনুমতি নিয়েই তিনি গত শনিবার রাতে ফেসবুক গ্রুপে বিজ্ঞপ্তিটি দেন। বিজ্ঞপ্তিটি পোস্ট হওয়ার পর ভাসছে প্রশংসায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অপূর্বর সেই বিজ্ঞপ্তিতেই মন্তব্য পড়েছে প্রায় ৬০০। এর প্রায় সবই প্রশংসাসূচক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে নৈশকোচ বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেনসিডিলসহ গ্রেপ্তার

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

পঞ্চগড়ে এসডিজি-৪ স্থানীয়করণ ও  বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

পঞ্চগড়ে এসডিজি-৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

চড়ুই পাখির কলরবে থমকে যান পথচারীরা

দিনাজপুরে বিশ্ব মেডিটেশন উদ্যাপন ‘মন ভালো তো সব ভালো’

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল