Saturday , 20 August 2022 | [bangla_date]

হরিপুরে এক নারী গণধর্ষণের শিকার

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বামীর বন্ধুর বাড়িতে বেড়াতে এসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে শনিবার (২০ আগষ্ট) হরিপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান(২০),চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাত(১৯) ও চাপধা গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ(১৯)।
তদন্তের স্বার্থে বাকি দুইজনের নাম না প্রকাশে পুলিশের অনুরোধ রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া এলাকার ওই নারী দুই সন্তানের জননী।
গত শুক্রবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে চারটার টার দিকে তিনি উপজেলার রুহিয়া এলাকা স্বামীর বন্ধুর বাড়ি থেকে রাণীশংকৈলে বোনের বাড়িতে যাওয়ার সময় বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কামারপুকুর অটো স্ট্যান্ড হইতে ধর্ষিত (২৮)কে অপহরণ করে উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পুর্ব উত্তর পাশে আনোয়ার মাস্টারের আম বাগানের ভিতরে নিয়ে তার ছেলে মাসুম(৭) এর গলায় ছুড়ি ধরে জিম্মি করে গণধর্ষণ করে বিবস্ত্র করে।
রাত সাড়ে ১২ দিকে ধর্ষকরা ঐ নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ধর্ষক ফজলুর রহমানকে আটক করে ৯৯৯ ফোন দেয়। পরে ফজলুর রহমান ও ভিকটিমের ভাষ্যমতে হরিপুর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরও দুই ধর্ষক রিসাত ও আকাশকে আটক করে।
পরে তিনি হরিপুর থানায় গিয়ে মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার ওসি(তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলা হয়েছে। ৫ জন আসামি মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক

পীরগঞ্জে এতিম শিশুদের বৈদ্যুতিক ফ্যান দিলেন ল্যাম্পপোস্ট

পীরগঞ্জ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে আনসার সদস্যদের বাছাই অনুষ্ঠিত

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি অনুমোদিত

বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন

আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ঐক্যমত বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা

জেলহত্যা দিবস: ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া

ওয়ার্ল্ড ভিশনের বাল্য বিবাহ মুক্ত গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিনাজপুরে ৫টি উপজেলায় ৫টি গ্রামকে অবিলম্বে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষনা দেওয়া হবে