Saturday , 6 August 2022 | [bangla_date]

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

স্বামী সন্তানসহ নিজ জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিযে দিনাজপুরে অসহায় এক নারীর সংবাদ সম্মেলন।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনাযতনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিনাজপুর চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতারা গ্রামের আফতাবুজ্জামান এর স্ত্রী লাভলী আরা। এসময তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ জুলাই রাত সাড়ে ১১টায তার স্বামী আফতাবুজ্জামানকে আমেনা বাকি স্কুলের সামনে আটক করে ৫ লাখ টাকা চাঁদাদাবী করেন চিরিরবন্দর উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস। এসময আমার স্বামী চাঁদার টাকা দিতে অস্বীকার করায সুমন দাস ও তার সঙ্গীয ১৪/১৫ জন সন্ত্রাসী তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে নিষ্ঠুর ভাবে পেটাতে থাকে এবং সন্ত্রাসীরা পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয ও ৪ লাখ ৯৫ হাজার টাকা দাবী করতে থাকে। নির্যাতন করার সময আমার স্বামীর আত্মচিৎকারে স্থানীয আরিফ রেজা নামের এক যুবক থানায ফোন দিয়ে জানালে পুলিশ তাকে উদ্ধার করেন। পরে আমার স্বামীকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করাই এবং চিকিৎসা শেষে গত ২০/০৭/২২ তারিখে আদালতে মামলা দায়ের করেছি । মামলা নং সি আর ১৪৪/২২। মামলা করার কারণে গত ২২ জুলাই সুমন দাসের লোকজন আমার স্বামীকে ঘুঘুরাতলী কাঁচাবাজারে আটক করে মামলা তুলে নেযার জন্যে হুমকি দেয। মামলা তুলে না নিলে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এব্যাপারে আমরা গত ২৩ জুলাই চিরিরবন্দর থানায জিডি করেছি এরপরেও গত ২৪ জুলাই বিকেলে সুমন দাস ও তার সঙ্গীরা ঘুঘুরাতলীর বটতলা বাজার এলাকায আমার স্বামীকে মারধরের জন্য তেরে আসলে আমার স্বামী বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসায এবারের মত প্রানে রক্ষা পায। এব্যাপারেও ২৪ জুলাই ফৌ: কা:বি: ১০৭/১১৪/১১৭ ধারায তাদের বিরুদ্ধে সিআরপিসি আদালত চিরিরবন্দর দিনাজপুরে অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু আমি কিংবা আমার স্বামী নয, চিরিরবন্দর উপজেলার প্রতিটি পরিবার সুমন দাসের অন্যায অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসছে এবং নিরাপত্তাহীনতায দিনাতিপাত করছেন। এ বিষয়ে সেলিনা পারভীন বাদী হয়ে চিরির বন্দর থানায মামলা করেন, মামলা নং০৮ তাং ১২/০৭/২২। এছাডাও তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেছেন ইউসুফ আলী মামলা নং ১৯১পি/২০২২ এবং ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন মামলা নং ১৭৬পি/২০২২। আমিসহ চিরির বন্দর উপজেলায সুমন দাসের অন্যায অত্যাচার নির্যাতনের শিকার প্রতিটি মানুষ আজ প্রশাসনের কাছে বেঁচে থাকার জন্য সাহায্য সহযোগিতা চায।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল মাহমুদ, শাহজাহান আলম,আরিতা আনান ও সাদি রব্বানী ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালিত

এক দিনেই এলো ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচা মরিচ

পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার শ্রবণ যন্ত্র বিতরণ

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

পীরগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে রাসেল হত্যাকাণ্ড একটি জঘন্য নজির -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে কম্বল বিতরণকালে মোঃ আনিছুর রহমান সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

রাণীশংকৈলে পুষনা উৎসব

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে