Sunday , 14 August 2022 | [bangla_date]

অবৈধ ক্লিনিক বন্ধ ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ পেশাগত দায়িত্ব পালনের সময় একটি ক্লিনিকে ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও সাজু মিয়াকে আটক করে মারধরের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ-বিরামপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, সাংবাদিক সংগঠন, নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সমাবশে বক্তারা রাজধানীর কামরাঙ্গীচরের এসপিএ রিভার সাইড মেডিকেল সেন্টারে অনিয়মের সংবাদ সংগ্রহের সময় এই দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দুই ঘণ্টা আটকে রেখে মারধরের সঙ্গে জড়িত সকলকে দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তম‚লক বিচারের দাবি জানান।
সমাবেশে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকের সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক সব আইন বাতিল করতে হবে।
মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সুলতান মাহমুদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক জুলহাজুল কবির, প্রভাষক মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহাবুবুর রহমান তালুকদার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সিটি স্বাধীনতার ৫০ বছর ও পরবর্তীকাল শীর্ষক বিশেষ কর্মশালা

৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে যুব অধিকার পরিষদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে হৃদরোগ ও লিভারের রোগে আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

বাঙালি চেতনাই আমাদের মুক্তিযুদ্ধকে সানিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশিজন সমন্বয় সভা

মানুষের কথা ভাবছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে যুবদের উন্নয়নে নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিরলের বোর্ডহাট কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প

সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় কমরেড হবিবর রহমান