Friday , 5 August 2022 | [bangla_date]

আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় জমেলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তোড়িয়া-গুঞ্জরমারী সড়কের বর্ষালুপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জমেলা খাতুন কোনপাড়া গ্রামের মৃত আব্দুল এর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন জানান, চারজন মহিলা একসাথে বাড়ী থেকে গুঞ্জরমারী বাজারে ঔষধ কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে আবু তাহের এর বাড়ির সামনে এলে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন জমেলা খাতুন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জমেলাকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল সাইকেল চালক আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও খ্রিস্টানপাড়া গ্রামের জনৈক মৃতঃ হরিমোহনের পুত্র জগেশ্বরকে এলাকাবাসী আটক করলেও অদৃশ্য কারনে তাকে ছেড়ে দিয়েছেন মর্মে অভিযোগ রয়েছে।
বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

বসত ঘরে ট্রাক উল্টে পড়ে আহত-৩

হরিপুরে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির-এমপি গোপাল

রামপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর শহরে এখনও এক টাকায় শিঙাড়া-নিমকি মিলছে

তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী বক্তব্যে বললেন– মির্জা ফখরুল

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

কাহারোলে ইরি-বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি