Sunday , 28 August 2022 | [bangla_date]

আটোয়ারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মনোজ রায় হিরু, আটোয়ারীপ্রতিনিধিঃ
পপঞ্চগড়ের আটোয়ারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মোঃ নজরুল ইসলাম (১৭) উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাঁটালি ভেদুপাড়া গ্রামের বুধু মোহাম্মদের ছেলে। রবিবার বেলা ৩টায় তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুটি মোটরসাইকেলের আরো তিন আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
আহতরা হচ্ছেন- নিহত নজরুল ইসলামের মোটর সাইকেল আরোহী একই গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম (১৬), অপর মোটর সাইকেল চালক পার্শ্ববর্তী ঠাকুরাগাঁও জেলার রুহিয়া ঘনিবিষ্টপুর গ্রামের জনৈক মোঃ ইউসুফ আলীর পুত্র (হানিফ এটারপ্রাইজ, রুহিয়া কাউন্টার এর কর্মচারী) সাবির হোসেন (৩০) এবং অপর আরোহী একই জেলার রুহিয়া রাজাগাঁও গ্রামের জনৈক জমিরুল ইসলামের পুত্র সারোয়ার হোসেন (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তোড়িয়া বাজার থেকে একটি মোটরসাইকেলে চেপে নজরুল সহ আরো দুই আরোহী মুন্সিপাড়া হয়ে পাহারভাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা সংঘর্ষের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে আটোয়ারী ফায়ার সার্ভিসের একটি দল সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং পথিমধ্যে নজরুল মারা যান। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে দিনাজপুরে আলোচনা সভা

বঙ্গবন্ধু কন্যার দেশপ্রেমই তাঁকে সাফল্যের স্বীকৃতি দিয়েছে-মাহমুদ আলী এমপি

দিনাজপুরের বিরলে অদ্ভুত একটি বাছুরে জন্ম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ঠাকুরগাঁও জেলা কমিটি সভাপতি রাজেক, সা:সম্পাদক ফারুক, তথ্যে ফিরোজসহ ৪১ সদস্যের কমিটি

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিযনের সদস্যদের মাঝে এককালিন অনুদান বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন

বোচাগঞ্জে লাল সবুজে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভুমিহীন পরিবার