Monday , 8 August 2022 | [bangla_date]

আটোয়ারীতে নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
ইতিহাস ও গৌরবের সাহসী যোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ এমদাদুল হক, সহ সভাপতি মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আতাউর রহমান অপু, প্রচার সম্পাদক মোঃ জামিলুর রেজা মানিক, দপ্তর সম্পাদক আবু তালেব মোঃ বদিউজ্জামান, সহ প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য সাংবাদিক মনোজ রায় হিরু, মাজেদুর রহমান বকুল ও মোঃ মানিক হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক ও এ্যাড. আ.ফ.ম ফরহাদ হোসেন, ছাত্রনেতা তুষার আল ইমরান, আবু রায়হান রকি ও মোঃ খায়রুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউ.এন.ও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী স্মরণে সেলাই মিশিন বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টিকা ছাড়া চলাফেরায় শাস্তি : বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

দিনাজপুরে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ান সাউথ এশিয়া ৩য় আর্ন্তজাতিক ২দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন

শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে প্রাণ গেলো স্বামীর

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ করেছেন পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া

বোদায় যুবদলের কর্মী সভার পাশে ককটেল বিস্ফোরণ চারটি তাজা ককটেল উদ্ধার, আহত তিন, গ্রেপ্তার দুই

তেতুলিয়ায় ২৫৮টি গাছ সস্তা দরে বিক্রি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ মাস হয়েছে এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রীকে ! বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন আসামিরা

দিনাজপুরে ভোক্তা আইনে চারটি হোটেলকে জরিমানা

এক সঙ্গে থাকতে থাকতে গৌরব আমার ভাই হয়ে গিয়েছে: দেবলীনা