Tuesday , 16 August 2022 | [bangla_date]

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মরিচ ব্যবসায়ী নিহত

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সরওয়ার কামাল (৬০) নামে এক মরিচ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ইলিয়াস নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। ১৫ আগস্টরাত ১০ টার সময়আটোয়ারী-পঞ্চগড় সড়কের পাটশিরি হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত সরওয়ার চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়া পাড়া এলাকার মুনির আহমদের ছেলে। পেশায় তিনি কিশোয়ান গ্রুপের মরিচ ব্যবসায়ী। ব্যবসায়ীক কাজে পঞ্চগড় শহরে থাকতেন তিনি। আহত মোটরসাইকেল চালক ইলিয়াস আটোয়ারীর ধামোর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে কাজ শেষে ইলিয়াসের মোটরসাইকেলের পেছনে বসে পঞ্চগড় যাচ্ছিলেন নিহত ব্যবসায়ী। একসময় পাটশিরি হাট এলাকায় একটি খড়ি বহনকারী পিকআপ ভ্যানকে ওভারটেক করে যাওয়ার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায় তারা।এতে সরওয়ার মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা সড়ক দুঘটনায় মরিচ ব্যবসায়ীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন

বীরগঞ্জে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ধানবীজের মূল্য বৃদ্ধির দাফবতে মানববন্ধন

বজ্রপাত রোধে বোচাগঞ্জে তালবীজ বপন কার্যক্রম শুরু শুভসংঘের

বীরগঞ্জে শিশু ও যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৩বছর পর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৯২ব্যাচের পুর্নমিলনী ও সম্মাননা প্রদান

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

জীবন ও সম্পদের নিরাপত্তাসহ র্নিবিগ্নে পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণ পরিবেশের দাবীতে দিনাজপুরে বয়োবৃদ্ধ বোনদের সংবাদ সম্মেলন