Friday , 26 August 2022 | [bangla_date]

আটোয়ারীর আলোচিত শিক্ষার্থী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীর আলোচিত ৯ম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার প্রধান আসামী হাসান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসানকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তা থেকে গ্রেফতার করেন। সে উপজেলার ধামোর ইউনিয়নের মালগোঁবা গ্রামের জনৈক মৃতঃ মোঃ আমিনুর রহমানের ছেলে। ওইদিন সন্ধ্যায় হাসান তার বাড়ি থেকে আটোয়ারী অভিমূখে আসার পথে পুলিশের হাতে গ্রেফতার হন।
উল্লেখ যে, গত ৭ আগস্ট ওই শিক্ষার্থীকে তার নানার বাড়ি থেকে হাসান ও রাজু নামের দুই যুবক আটোয়ারীর কাজী এন্ড কাজী চা বাগানে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি প্রথমে পুরাতন আটোয়ারী এলাকার জনৈক যুবক সবুজ টের পান। সবুজ ওই এলাকার আরও চার যুবকের সমন্বয়ে পুনরায় ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে সঙ্গাহীন অবস্থায় তাকে ফেলে রেখে সকলেই ঘটনাস্থল ত্যাগ করেন। দীর্ঘ সময় পর শিক্ষার্থীর আত্মচিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে নানর বাড়িতে পৌছায় দেন। এ ঘটনার পরপরই পুলিশ ভিকটিমের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পরদিন উপজেলার ধামোর ইউনিয়নের মালগোঁবা গ্রামের মোঃ সামিজুলের পুত্র রাজু ইসলাম (২৮) এবং একই ইউনিয়নের পুরাতন আটোয়ারী গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৪৮) নামে দুই ধর্ষককে ইতোমধ্যে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন জানান, পূর্বে গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, আলোচিত এ ঘটনায় পুলিশ সর্বদা তৎপর। যত তাড়াতাড়ি সম্ভব বাকী ধর্ষকদেরও গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কবি নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দিনাজপুরবাসী

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্চিত

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা

রাণীশংকৈলে ৬দিন ব্যাপি গণিত অলিম্পিয়াড কোর্সের সমাপনী

বর্ণিল সাজে ও উৎসবে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান

বোচাগঞ্জে নদী খননের সুফল উঠোন ভর্তি ধানে কৃষকের মুখে হাসি

আগামী ৭ই জানুয়ারীর নির্বাচন হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কবর দেওয়ার নির্বাচন —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দিনাজপুরে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা