Saturday , 6 August 2022 | [bangla_date]

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদেরচেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেছুর রহমানের সঞ্চালনায় পরামর্শ মূলক মতামত দেন সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা মোঃ নাঈমুজ্জামান মুক্তা, আটোয়ারী আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, ছত্রনাথ পাল, মোছা. সিদ্দিকা বেগম ও আলহাজ্ব জহিরুল হক প্রধান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুছ ও চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী ও মোঃ মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, তথ্য ও গবষেনা সম্পাদক মোঃ আতাউর রহমান অপু, দপ্তর সম্পাদক আবু তালেব মোঃ বদিউজ্জামান, সদস্য সাংবাদিক মনোজ রায় হিরু, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল হক কোহিনুর, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক, এ্যাড. আ.ফ.ম ফরহাদ হোসেন, ছাত্রনেতা তুষার আল ইমরান ও আবু রায়হান রকি সহ ইউনিয়ন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত সভায় আগামী ৮ আগষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন সহ ১৫ আগষ্ট ঘিরে নানা কর্মসূচি হাত নেয় আটোয়ারী উপজলা আওয়ামী লীগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীর বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্তকরণ

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্র অধিকার প্রকল্পের অধিপরামর্শ সভা

পীরগঞ্জে ৪৯৭ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসককে থাপ্পর প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভায় আ.লীগের হামলা, অর্ধশতাধিক নেতাকর্মী আহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা