Wednesday , 10 August 2022 | [bangla_date]

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে নবাগত রংপুর বিভাগীয় কমিশনারকে সংবর্ধনা প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি ।। ১০ আগষ্ট বুধবার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন নবাগত রংপুর বিভাগীয় কমিশনার যুগ্ম সচিব মোঃ সাবেরুল ইসলাম। এসময় মন্দির প্রাঙ্গণে দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ’র নেতৃত্বে কমিটির সদস্যরা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায়।
এসময় দিনাজপুরের জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের ট্রাস্টি খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন। বিভাগীয় কমিশনার মোঃ সাবেরুল ইসলাম মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের সদস্য হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, ডায়াবেটিস ফুট কেয়ার সেন্টার স্বত্বাধিকারী ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায়, গৌর চন্দ্র শীল, এ্যাডঃ সরোজ গোপাল রায়, বিমল চন্দ্র দাস এর সাথে মত বিনিময় করেন। রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, অবিলম্বে এখানে ভক্ত নিবাস, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প করা হবে। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ সাবেরুল ইসলাম মন্দিরের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মন্দির প্রাঙ্গণে আরও বৃক্ষ রোপন করার পরামর্শ দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশাল জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গম কিনতে লটারির মাধ্যমে কৃষক বাছাই

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা

খানসামায় জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে আহত-২

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

কোপার ফাইনালে আর্জেন্টিনা