Thursday , 25 August 2022 | [bangla_date]

কমিউটিনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি\ কমিউনিটি ক্লিনিকে সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন বৃদ্ধিসহ সেবার মান উন্নয়নে পঞ্চগড়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানীর আয়োজন করে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) পঞ্চগড়। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে ওই গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। ডিপিএফ সভাপতি ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে এবং ডিপিএফ’র সদস্য সচিব ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় স্টেকহোল্ডার সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান, সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পরিবার পরিকল্পনার সহকারী উপ পরিচালক সাবিহা কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম ও আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। বক্তব্য দেন পিফোরডি প্রকল্পের রংপুর আঞ্চলিক সমন্বয়ক রেহেনা বেগম, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রিক্তা পারভীন, ডিপিএফ সদস্য আইনুন নিশাদ খান হিমু, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমূখ। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেন সাংবাদিক ও ডিপিএফ সদস্য লুৎফর রহমান।
গণশুনানীতে স্বশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের ৬২ জন প্রতিনিধি অংশ নেন। পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ১১১টি কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধিসহ সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলিয়ায় ওলামা দলের  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইনে ভূয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত প্রতারনায় আটক-১

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড়ে এক শিক্ষককে আটক করে পুলিশে দিল জনতা

বীরগঞ্জে দেবোত্তরের সম্পত্তি ও টাকা আত্মসাত, পরিস্থিতি উতপ্ত, প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন

সীমানা প্রাচীর ঘেরা বিদ্যালয়ের মাঠে গম চাষ !

সীমানা প্রাচীর ঘেরা বিদ্যালয়ের মাঠে গম চাষ !

ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা

নবাবগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের  দাবিতে বিক্ষোভ  মিছিল

নবাবগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা