Sunday , 14 August 2022 | [bangla_date]

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকেরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে। তবে নির্বাচনে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে নির্বাচনে ভোট দিতে না পারা অভিভাবকরা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নীতিমালা উপেক্ষা করে শিক্ষার্থী ও অভিভাবকদের না জানিয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে বিজ্ঞ আদালতে মামলা হয়। এরপর আদালত নির্বাচন স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ করে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নোটিশের জবাব দিলে আদালত নির্বাচন করার অনুমতি দেয়। এ নির্বাচনে মোট ভোটার ৪৪৫ জন অভিভাবক। এর মধ্যে ভোট প্রদান করে ২৯৭ জন। আর ৪ টি পদের বিপরীতে প্রার্থী ৭ জন।
ভোট দিতে আসা নুর আলম নামে এক অভিভাবক জানান, আমার মেয়ে আয়শা সিদ্দিকা আশা মনি ৮ম শ্রেণিতে পড়ে। আমি ভোট দিতে এসে জানতে পারি আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। এটাতো ভোটের নামে চিটিংবাজি ও দূর্নীতি। এর আগেও জাল ভোট দিতে এসে ২ জন আটকের ঘটনা ঘটেছিল৷
এ বিষয়ে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায় বলেন, আদালতের রায়ে স্কুলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকেরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে আসে।
ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার বলেন, নির্বাচন করতে বিজ্ঞ আদালতের নোটিশ পাওয়ার পরই নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীদের প্রতি অভিনন্দন রইলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

হাকিমপুর উঠে যাচ্ছে নতুন রাস্তার কার্পেটিং

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্ধারকৃত জমিতে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত

ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রমেশ চন্দ্র সেনের মতবিনিময়

বীরগঞ্জে ভোক্তার আইনে ১৪ হাজার টাকা জরিমানা

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র

শুধু বল প্রয়োগ নয়, সকলের সহযোগিতাই পারে অপরাধ প্রতিরোধ করতে -বিজিবি উপ-মহাপরিচালক

কাহারোলে ভ‚ট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা

গণসংযোগে ব্যস্ত দিনাজপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ