Friday , 19 August 2022 | [bangla_date]

খানসামায় অসহায় পরিবারকে বাড়ি নির্মাণ করে দিলেন উপজেলা চেয়ারম্যান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন দিনাজপুরের খানসামা উপজেলার দীনেশ চন্দ্র রায়। তাঁর এই দুর্দশার খবর জানতে পেরে নিজ অর্থায়নে তাকে আধাপাকা বাড়ি তৈরী করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এদিকে বাড়ি পেয়ে খুশিতে আবেগ-আপ্লুত দীনেশ ও তার পরিবার। তারা বলছেন এই দুঃসময়ে তাদের পাশে দাড়ানো তাদের জন্য আশীর্বাদস্বরুপ। এজন্য উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দীনেশ ও তার পরিবার। দীনেশের বাড়ি উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের পন্ডিতপাড়ায়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নির্মিত বাড়িটির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ ও ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ সদস্যের পরিবার নিয়ে ভাঙা ও জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন দীনেশ। এক পর্যায়ে তাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়লেও সেখানেই মানবেতর জীবনযাপন করে আসছিলো পরিবারটি। পরবর্তীতে বিষয়টি সোশাল মিডিয়ায় প্রকাশ পেলে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি নিজেই সেখানে ছুটে যান এবং বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দেন এবং নিজ অর্থায়নে বাড়ি নির্মাণ করে দেন।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর সাথে সাথেই ছুটে এসেছি এবং খোঁজখবর নিয়েছি এবং নতুন বাড়ি তৈরী করে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এই আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে কাজ করে যাচ্ছি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীদের শক্তিশালী করতে কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

বোচাগঞ্জে বিজিবির হাতে ২ জন আটক

বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার

স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সাংসদ এম. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে- ২৫ প্রার্থীর মনোনয়ন জমা

হাকিমপুরে ধানের ক্ষেতে দুটি মর্টারশেল উদ্ধার