Saturday , 6 August 2022 | [bangla_date]

খানসামায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পিকআপ চালক নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া বাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখামুখি সংঘর্ষে পিকআপ চালক বাহার হোসেন (৩০) নিহত হয়েছে। নিহত বাহার পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার আজিজ ইসলামের ছেলে। নিহতের সহযোগী ড্রাইভার দেবীগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের সামসুল আলমের ছেলে কামাল হোসেন (২৮) গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আটক হয়ে থানায় রয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের এক বাঁকে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার বন্ধু গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিমের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাহার হোসেনকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ট্রাক চালককেও আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই

দিনাজপুরের কাহারোল-বীরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে এমপি গোপাল শেখ হাসিনা বাঙালি’র আশা-ভরসার নিরাপদ আশ্রয়স্থল

ঠাকুরগাঁওয়ে ‘অদম্য বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

দিনাজপুরে মূলার কেজি পাঁচ টাকা !

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

ভূয়া ভোটারে নির্বাচন রাণীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ

হরিপুর উপজেলা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন জালালি

কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

৩৫ ভাষায় অলঙ্কিত তেঁতুলিয়ার শহীদ মিনার