Wednesday , 17 August 2022 | [bangla_date]

খানসামায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় বাল্যবিবাহের কারণ চিহ্নিত ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহের ফলে সমাজের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই বাল্যবিবাহ বন্ধে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহের কারণ ও করণীয় নির্ধারনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানগণ, নিকাহ রেজিস্ট্রার, গ্রাম পুলিশ,ইমাম-পুরোহিত ও সংবাদকর্মীরা।
সভায় জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই করে বিয়ের কার্য সম্পন্ন করতে নিকাহ রেজিস্ট্রারদের নির্দেশ দেন ইউএনও। এছাড়াও প্রশাসন, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষিকা, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সচেতনতা কার্যক্রম করবে। এর সাথে প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবে মর্মে সকলেই অঙ্গীকারবদ্ধ হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সপ্তাহে হতদরিদ মোমেনা’র একটি ঘর কপালে জুটলো

প্রচন্ড শীতে কাবু বীরগঞ্জের নিম্নআয়ের মানুষ

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

হরিপুরে সেচ্ছাসেবক লীগের প্রতিষষষ্ঠা বার্ষিকী পালিত

বোদায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

পীরগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বোদায় ফল বিক্রি করে নব কুমার দারিদ্রতা জয় করতে চায়