Friday , 12 August 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি \ বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে পড়ে ডুবে তানভীর আহমেদ ও আয়াত মিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রাম হিজলগাড়ী গ্রামে বাড়ীর পাশে পুকুরের পাড়ে খেলার সময় ঘটনাটি ঘটেছে। এক ঘন্টা পর পুকুর থেকে স্থানীয়রা দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
মৃত শিশুরা হলেন, ঘোড়াঘাট উপজেলার চেংগ্রাম হিজলগাড়ী গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে তানভীর আহমেদ (৪) এবং তানভীরের চাচা হান্না মিয়ার ছেলে আয়াত মিয়া (৩)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই শিশুরা পুকুর পাড়ে বসে খেলছিলো। পরে কোন এক সময়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বেলা ১০টার দিকে পুকুরের পানিতে তানভীর আহমেদের মরদেহ ভাসতে দেখে তার মামা। পরে স্থানীয়রা পুকুরে খোঁজা খুঁজি করে তানভীরের চাচাতো ভাই আয়াত মিয়ার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেয়ারডিলসহ একজন আটক

ঠাকুরগাঁওয়ে পৌরসভার পানি সরবরাহ নতুন লাইন স্থাপন কাজের উদ্বোধন

তলাবিহীন ঝুড়ি দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে শেখ হাসিনা —-হুইপ ইকবালুর রহিম

হরিপুরে গণহত্যা দিবস পালন করেছেন উপজেলা ছাত্রলীগ

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তা সূচি’র ইফতার ও দোয়া

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ

বীরগঞ্জে এতিমখানার আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা

দিনাজপুরে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশনের গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রামসাগরসহ চারটি ভেনুতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত