Monday , 22 August 2022 | [bangla_date]

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মনি- মুক্তা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পাগলপাড়ার আলোচিত যমজ বোন মণি-মুক্তার সোমবার জন্মদিন (২২ আগস্ট -২০২২) তারা ১৪ বছরে পা দিয়েছে। ১৩ বছর আগে মণি-মুক্তা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়। পরে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে দুই বোনকে আলাদা করা হয়। বাংলাদেশে প্রথম অস্ত্রপোচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথককরণ করা হয়। আর ঝুঁকিপূর্ণ এ চিকিৎসায় বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক এ আর খানের সাফল্য বিশ্ব দরবারে চিকিৎসাবিজ্ঞানকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের জয় প্রকাশ পালের মেয়ে মণি-মুক্তা। মা-বাবার কোলে নানা চড়াই-উতরাই পেরিয়ে মণি-মুক্তা এখন ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২২ আগস্ট) নিজ বাড়িতে ঘরোয়া পরিবেশে উদযাপন করা হলো মণি-মুক্তার জন্মদিন। প্রতি বছর শিক্ষক ও তাদের বন্ধুবান্ধবসহ প্রতিবেশী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এবারও সকাল ১০টায় এলাকাবাসীদের সাথে নিয়ে ঘরোয়া পরিবেশে আনন্দ ঘন পরিবেশ মণি-মুক্তার জন্মদিন পালিত করেন তাদের বাবা জয় প্রকাশ পাল। দেশবাসীর কাছে দোয়া চেয়ে মণি-মুক্তা বলে, আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করতে পারব এবং সমাজের অবহেলিত মানুষের পাশে থাকব। জয় প্রকাশ পাল ও কৃষ্ণা রানী পালের ঘরে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মণি-মুক্তা জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। পরে রংপুরের চিকিৎসকরা তাদের মা-বাবাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন। ২০১০ সালের ৩০ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে মণি-মুক্তাকে ভর্তি করা হয়। ৮ ফ্রেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অস্ত্রোপচারের মাধ্যমে মণি-মুক্তা ভিন্ন সত্ত্বা ও ভিন্ন জীবন লাভ করে। তখন থেকেই বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে অটোরিকশা চালক কিশোর সাইফুল হত্যাকান্ডের ৩ আসামি গ্রেফতার

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

খানসামায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত রোগী

বীরগঞ্জ উপজেলা ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার

চিরিরবন্দরে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর  অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল

শেখ হাসিনা সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন -মনোরঞ্জন শীল গোপাল- এমপি

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে উত্তরণ পল্লীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন