Friday , 12 August 2022 | [bangla_date]

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে চুরি হওয়া ৫টি গরুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজনকে গতকাল বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।
এর আগে গত ৯ আগস্ট দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চক সন্যাসী গ্রামে উত্তম কুমার দাসের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
এসময় চোরেরা উত্তম কুমার দাসের বাড়ির গোয়ালঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে দাবী উত্তর কুমার দাসের।
গত ১০ আগস্ট দিবাগত ভোররাতে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের মুন্সিপাড়ার আব্দুল লতিফের ছেলে মুক্তার সরদার (৩০) ও একই উপজেলার বাঘাচড়া হরতকিতলার মো. আজগার আলীর ছেলে মো. মোর্শেদ আলম (৩২) কে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ওই ৫টি গরু উদ্ধার করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাহারোলে কান্তজীউ মন্দিরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনছে ডেল্টা ভ্যারিয়েন্ট

মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন তেঁতুলিয়ায় ইএফটিতে এখনও ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন পাননি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

বীরগঞ্জে রাজনৈতিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয়সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় আহত ৩ জন

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন