Friday , 19 August 2022 | [bangla_date]

জন্মাষ্টমী উপলক্ষে এমপি গোপালের শুভেচ্ছা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

শ্রী কৃষ্ণের জন্মদিবস ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বীরগঞ্জ-কাহারোলসহ দেশের হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এবার আমরা ভিন্নভাবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন পালন করতে যাচ্ছি। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে একমাত্র উপায় সচেতনতা। তাই করোনভাইরাসের এই দুর্যোগে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, মানবপ্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ ছিল সমাজ থেকে হানাহানি দুর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। তিনি ছিলেন একাধারে পরোপকারী, মানবপ্রেমিক এবং রাজনীতিজ্ঞ। শ্রীকৃষ্ণ আজীবন অধর্মের বিনাশ, দুষ্টের দমন ও শিষ্টের লালন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রপ্রীতির দেশ। এই শুভদিনে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সবার অন্তরে দেশপ্রেম জাগ্রত হইক। অসাম্প্রদায়িক, সুন্দর জীবন গঠনের যে শুভ সংবাদ নিয়ে জন্মাষ্টমী আমাদের দ্বারে উপস্থিত হয়েছে, সার্বজনীনভাবে তাকে মনে, চিন্তায় ধারণ করে কর্মে প্রতিফলিত করতে পারার মধ্যেই রয়েছে এ দিনটি উদযাপনের সার্থকতা। তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

আটোয়ারীতে ডাম ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বিরামপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-এক

বিরামপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-এক

৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে-রাশেদ প্রধান

নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে আধুনিক ডাক বাংলো ভবন উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৪২জনের

ধর্মান্ধদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩১৪ জোড়া বেঞ্চ বিতরণ